logo
Advertisement

১৮ বছরের আগেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির

এশিয়া পোস্ট নিউজ
১৮ বছরের আগেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির

এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সুযোগ পাবে দেশের তরুণ নাগরিকরা। এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা প্রশাসনিক প্রক্রিয়া ও নাগরিক সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে—১৮ বছর পূর্ণ হলেই কেবল ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া যাবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং তা দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।