logo

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয় এবং বাকি চারজনের হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ সময় পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৯ শিশুর হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু চিকিৎসা নিয়েছে।