পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
এশিয়া পোস্ট ডেস্ক

পদত্যাগ করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
তিনি জানান, চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে ফোনে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।


