logo
Advertisement

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

এশিয়া পোস্ট নিউজ
নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধস। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

নেপালে ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানিয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের পরিস্থিতি নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ দ্রুত নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছে।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়ায় ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।