logo

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। 

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন—বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তারা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।