logo

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ের পর আজ বুধবার (২২ এপ্রিল) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু। এতে ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

গত ১৫ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন ভরিতে স্বর্ণের দাম বাড়ে ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম বাড়ে ৩৫০ টাকা। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

স্বর্ণের বর্তমান দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম- 

  • ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা

এর আগে ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

রুপার বর্তমান দাম-

স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে রুপার দামও বেড়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম

  • ২২ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা
  • ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা
  • ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা
  • সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

রুপার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছরে ৩৪ বার দাম পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।