ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা হওয়ায় আমি খুশি: বিমানমন্ত্রী
এশিয়া পোস্ট প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর ঘটনায় হওয়া মামলায় আমি খুশি।
একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে বের হয়ে সংসদের ট্যানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, আজ সকালে চিফ জাস্টিসের বাসার অপজিটে আমাকে বহন করা গাড়িটির ডিভাইডার যা করেছে, তা স্পষ্টত ট্রাফিক আইনের লঙ্ঘন। এ জন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে এ জন্য আমি খুশি।


