logo
Advertisement

আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে তা চলবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে তা চলবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

আদ্‌–দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্‌–দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার নার্সদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement

আদ্-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, ডাক্তার নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে সরকার।

স্বাস্থ্য সেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এক হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও আদ্‌–দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা চলবে।