পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা, সাংবাদিক সায়েরের পোস্ট

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে সায়ের লিখেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
তিনি আরও লিখেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতীত এই ব্যক্তিদের দেশত্যাগ করতে দেওয়া উচিত হবে না।