logo

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা
বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় আজও সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় পাঁচ নম্বরে ছিল ঢাকা। ছবি: প্রথম আলো

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার অবস্থান চতুর্থ স্থানে। যা বাতাসের পরিস্থিতিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইকিউএয়ার’-এর রিয়েল-টাইম ডেটা থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ২০৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে এই বায়ুমানের সূচকে ওঠানামা হতে পারে।

এদিনে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৪৫৬, যা অত্যন্ত বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ের দূষণ নির্দেশ করে। এছাড়া ঢাকার পাশাপাশি বিশ্বের অন্যান্য মেগাসিটির মধ্যে ভারতের দিল্লি ও কলকাতার বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ তালিকায় রয়েছে।

এর পাশাপাশি, অস্বাস্থ্যকর বায়ুমানের তালিকায় রয়েছে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ শহর। এগুলো হলো আফগানিস্তানের কাবুল, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের করাচি, ইরাকের বাগদাদ এবং উগান্ডার কামপালা।

অন্যদিকে, আটটি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শহরগুলো হলো চীনের চেংডু ও সাংহাই, নেপালের কাঠমান্ডু, মঙ্গোলিয়ার উলানবাটর, মিয়ানমারের ইয়াঙ্গুন, ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের রটারডাম এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত; সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার রিয়েল-টাইম ভিত্তিতে সেই তথ্য প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বা নির্মল বলে বিবেচিত হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয় এবং স্কোর ৩০০-এর বেশি হলে বাতাসের মান অত্যন্ত বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে ধরে নেওয়া হয়।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট