আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের অনুমোদন ছিল। আমাদের কাছে রাজউকের একটা প্রতিবেদন আছে। তারা পরবর্তীতে অনেক চেঞ্জ করেছে। এ নিয়ে রাজউক আরেকটা প্রতিবেদন দিয়েছে এবং তারা এ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে আদ্-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত বক্তেব্যে মন্ত্রী বলেন, তদন্ত কমিটি জানিয়েছে, গত ২৭ মে মগবাজারে অবিস্থত আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে ছয় নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবং ওই সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।