logo

‘সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জুলাই পুনরাবৃত্তি’

‘সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জুলাই পুনরাবৃত্তি’

বিগত সরকার দম্ভ করেও ক্ষমতায় টিকতে পারেনি। বর্তমান সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জুলাই অভ্যুত্থানের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ মানবন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা থাকলেও বর্তমানে পুরোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে।

শহিদুল ইসলাম অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাদার সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।