logo

ঈদযাত্রায় হতাহতদের জন্য সংসদে দোয়ার অনুরোধ বিরোধীদলীয় নেতার

ঈদযাত্রায় হতাহতদের জন্য সংসদে দোয়ার অনুরোধ বিরোধীদলীয় নেতার

ঈদযাত্রায় বাস-ট্রেন ও ফেরিতে উঠার মুহূর্তে বাসডুবে মৃত্যু হতাহতের ঘটনায় সংসদে দোয়া করার অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে সংসদে এ অনুরোধ জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ঈদুল ফিতরের সময় যেভাবেই হোক অনেক মানুষের জীবন চলে গেছে। এরমধ্যে দুটি ঘটনা খুবই হৃদয়বিদাবরক। একটি কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, আরেকটি ফেরিতে ওঠার সময় বাস ডুবে অনেক মানুষ মারা গেছেন। 

তিনি বলেন, আমরা কি অনুরোধ করতে পারি কি না, আজকের এই মহান সংসদ থেকে তাদের জন্য দোয়া, মাগফিরাত কামনা করতে পারি কি না, যারা মারা গেছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য।

এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, আমরা বিষয়টি দেখব। তবে এখন দিনের কার্যসূচি অনুসারে, কার্যপ্রণালি বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য গৃহীত নোটিশ সমূহের ওপরে আলোচনা হবে।