logo

জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ

জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জিয়াউদ্দিন হায়দার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদেও কাজ করেছেন তিনি। 

ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে ড. জিয়াউদ্দিন হায়দারের জন্ম। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন। জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।