আজ যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
যেখানে বলা হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।