ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী
শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নারীবিষয়ক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা করেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় নির্ধারণে পাকিস্তানে এই নবম আন্তর্জাতিক সম্মেলনটি হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নারীদের উন্নয়নমূলক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।