প্রশ্নফাঁসে মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, ‘তদন্ত কমিটির দাবির প্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।’
বুধবার (১৪ অক্টোবর) ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রশ্নফাঁস চক্র জড়িত কি না আরও গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
এসময় তিনি বলেন, ‘সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ তরুণীকে ইয়ুথ ভেন্টিলেটর অ্যাওয়ার্ড দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিটি পদকের সঙ্গে ১ লাখ টাকা, সম্মাননা ও ক্রেস্ট দেয়া হবে। আগামী ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার ও অনুদানের চেক তুলে দিবেন সরকার প্রধান।’
