logo
Advertisement

শেখ হাসিনার সঙ্গে কিছু সাংবাদিক পালিয়ে গেছে, এটাই প্রথম ঘটনা: অতিরিক্ত প্রেস সচিব

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
শেখ হাসিনার সঙ্গে কিছু সাংবাদিক পালিয়ে গেছে, এটাই প্রথম ঘটনা: অতিরিক্ত প্রেস সচিব
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: বিএনপির ইউটিউব চ্যানেল থেকে নেওয়া

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের কিছু সাংবাদিকও পালিয়ে গেছেন এবং এটাই প্রথম কোনো ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি কিছু গণমাধ্যম জোড়াতালি দিয়ে কিছু বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সংবাদপত্র জগতের লোক ছিলেন। আপনারা দেখেছেন একটি জাতীয় দৈনিকের প্রকাশক ছিলেন। দীর্ঘদিন ধরে তার নাম প্রিন্টার্স লাইনে ছিল। যদিও বিগত সরকার পালানোর ছয় মাস আগে বিভিন্ন অজুহাত দেখিয়ে এটিকে বন্ধ করে দিয়েছিল। তখন বেকার হয়েছিল অনেক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী। সেদিন আপনারা অনেকে প্রতিবাদ করেছিলেন।

তিনি জানান, তারকে রহমানের কাছে বাংলাদেশের সব স্থানের বিষয়ে তথ্য আছে। দেশে কোন প্রান্তে কোন ধরনের ফসল চাষ হয়, কোন এলাকার জমির অবস্থান কী, কোথায় কত পরিমাণ পরিত্যক্ত পুকুর আছে, তাও তিনি জানেন।

প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, তবে স্বাধীনতায় বিশ্বাসী বলেই যে আমার পেয়ে বসব, এটা কিন্তু ঠিক না। আমাদের তাকে সহায়তা করা উচিত। একটি সরকারের ছয়-সাত মাস না যেতেই এই-সেই ধরে বসলাম। আমাদের কি একবারও চিন্তা করা উচত ছিল না বিগত সরকার কত হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশি ঋণ চাপিয়ে গেছে আমাদের মাথার ওপর? কাল যে শিশু জন্ম নিচ্ছে, সে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় সচেষ্ট। আমাদের একটু ধৈর্য ধরা উচিত।