logo

এক কেন্দ্রে তাসনিম জারা পিছিয়ে

এক কেন্দ্রে তাসনিম জারা পিছিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষে চলছে গণণা। সারা দেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষ হয়।

এর মধ্যে ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবীব বিজয়ী হয়েছেন।

কেন্দ্রটির প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। আর ফুটবল প্রতীকের ডা. তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।