সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
বুধবার (১৩ মে) কাজী শাহনূর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
প্রসঙ্গত, সেবা প্রকাশনী ১৯৬৩ সালের মে মাসে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সুপ্রাচীন ও স্বনামধন্য প্রকাশনা সংস্থা। কাজী আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত এই প্রকাশনীটি ১৯৬৪ সাল থেকে বই প্রকাশনা শুরু করে, যার প্রথম বই ছিল 'কুয়াশা-১'। এটি বাংলাদেশে পেপারব্যাক বই এবং কিশোর জনপ্রিয় সিরিজ মাসুদ রানা, তিন গোয়েন্দা জনপ্রিয় করার পথিকৃৎ।