স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। এতদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জারি করা এ প্রজ্ঞাপন অনতিবিলম্বরে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, অধ্যাপক ডা. আবু জাফর এই পদে ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। গতমাসে তার চাকরির মেয়াদ শেষ হলে নতুন করে মেয়াদ বাড়ায়নি বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার।