সরানো হলো তিন এসপিকে, দুই ডিসিকে করা হলো এসপি

তিন জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। একইসঙ্গে দুই মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে (ডিসি) পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেমপি) উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।