এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ: হাসনাতকে বললেন স্পিকার

এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে ধৈর্যশীল হতে এবং অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহ উত্তেজিত হয়ে পড়লে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট (এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’
এ সময় স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) এখানে খুবই কম। নোটিশ দেবেন।’
তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’
সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, ‘এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ হয়েছে। ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধীদল খুব কমই এসেছে সংসদে।’
স্পিকার আরও বলেন, আইনমন্ত্রীর যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’
সংসদের মর্যাদা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা সংসদের পরিবেশটা একটু ভালো রাখি। এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এই সংসদে এত বড় একটা বিরোধী দল খুব কমই এসেছে। ৭৭ কি ৭৮ জন। বিরাট ব্যাপার! সুতরাং আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই। তাই সংসদীয় রীতি মেনে সবাইকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে।’
স্পিকার বলেন, ‘আপনাদের আপত্তি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমরা সব ধরনের সুবিধা-অসুবিধা-মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মনভিন্নতা।’