logo
Advertisement

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া

সরকারি দাফতারিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় কাজ ও দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না।

আজ থেকেই কার্যকর হবে এই আদেশ। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ সব দফতরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।