দীনেশ ত্রিবেদী
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই
এশিয়া পোস্ট নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো রয়েছে, যথাসময়ে তিনি ভারত সফর করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় বন ও পরিবেশমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকবে।


