Advertisement

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সামরিক খাতে বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ তুরস্ক সরকারের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ জুলাই) তিনি আঙ্কারার উদ্দেশ্যে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার ও উন্নয়নের লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।