logo

দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের কোম্পানীগঞ্জে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূমিকম্প হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়।

তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে অনুভূত হয়।