logo
Advertisement

ডিবেট বাংলাদেশ-এর ২০২৬-২৭ সেশনে সভাপতি নোমান সম্পাদক শান্ত

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ডিবেট বাংলাদেশ-এর ২০২৬-২৭ সেশনে সভাপতি নোমান সম্পাদক শান্ত
ডিবেট বাংলাদেশ এর সভাপতি আবু সুফিয়ান নোমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত। ছবি: কোলাজ

জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবু সুফিয়ান নোমান এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত মনোনীত হয়েছেন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান নোমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিবগাতুল্লাহ সিবগা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং বিতার্কিকদের মেধা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করে যুক্তিশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের মডারেটর আবু নাছির মোহাম্মদ ত্বহা। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক কাঠামোর ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া অন্য এক বিশেষ অতিথি, উপদেষ্টা আরিফ হোসেন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ডিবেট বাংলাদেশ দেশব্যাপী বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া এবং যুক্তিনির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

পরিশেষে নতুন সভাপতির পরিচালনা ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।