ডাক ও টেলিযোগাযোগ সচিব হলেন বিলকিস জাহান

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) সচিব হয়েছেন বিলকিস জাহান রিমি। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
২০২৫ সালের নভেম্বরে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি লাভ করেন বিলকিস জাহান। তখন তিনি অর্থ বিভাগে সংযুক্ত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে বিলকিস বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছিলেন।