বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ ও চাকরির সুযোগ

দেশ ও বিদেশের বাজারে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।
চলমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এসব কোর্সে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নিতে পারবেন।
বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাস্থ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে নিজস্ব অর্থায়নে এই আইটি প্রফেশনালস ট্রেইনিং প্রোগ্রাম পরিচালনা করছে।
এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি সংস্থায় কর্মরত আছেন।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এই আন্তর্জাতিক মানের প্রফেশনাল কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, কোর্স সফলভাবে শেষ করা উত্তীর্ণদের নিজেদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে দেশ-বিদেশের সংস্থায় সরাসরি কর্মসংস্থানের সহায়তা দেওয়া হয়ে থাকে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারী প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে পূর্ববর্তী কোনো রাউন্ডের কোনো কোর্সে ইতোমধ্যে যোগদান করেছিলেন এমন প্রার্থী পুনরায় আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের সব ধরনের ক্লাস কেবল ঢাকায় পরিচালিত হবে।
স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের কোর্সসমূহ
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইন আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বিস্তারি দেখতে এখানে ক্লিক করুন।
.png)


