logo

টানা ৫ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

টানা ৫ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২২ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিবগঞ্জ ৩৩ কেভি লাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।