logo
Advertisement

৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

এশিয়া পোস্ট ডেস্ক
৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন
নতুন পে স্কেল অনুমোদন। ছবি: এখন টিভি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির চিত্র

প্রথম গ্রেড: ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫৬,০০০ টাকা;

দ্বিতীয় গ্রেড: ৬৬,০০০-৬৬,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ১,৩২,০০০-১,৫৩,০০০ টাকা;

তৃতীয় গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা; চতুর্থ গ্রেড : ৫০,০০০-৭১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা করা হয়েছে।

এ ছাড়া পঞ্চম গ্রেড: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা;

ষষ্ঠ গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০-১,৪৩,০০০ টাকা; সপ্তম গ্রেড: ২৯,০০০-৬৩,৪১০ টাকা থেকে বাড়িয়ে ৫৮,০০০-১, ২৬,৮০০ টাকা; অষ্টম গ্রেড: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা থেকে বাড়িয়ে ৪৬,০০০-১,১০,৮০০ টাকা; নবম গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা থেকে বাড়িয়ে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা;

১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০-৭৭,৩০০ টাকা করা হয়েছে।

নিম্ন গ্রেডগুলোতেও বড় অঙ্কের বৃদ্ধি

১১তম গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০-৬০,৫০০ টাকা; ১২তম গ্রেড: ১১,০০০-২৭,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০-৫৮,৭০০ টাকা; ১৩তম গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে বাড়িয়ে ২৪,০০০-৫৮,০০০ টাকা; ১৪তম গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা থেকে বাড়িয়ে ২৩,৫০০-৫৬,৮০০ টাকা; ১৫তম গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ১২,৮০০-৫৫,২০০ টাকা; ১৬তম গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা থেকে বাড়িয়ে ২১,৯০০-৫২,৯০০ টাকা; ১৭তম গ্রেড: ৯,০০০-২১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৪০০-৫১,৯০০ টাকা; ১৮তম গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০-৫০,৯০০ টাকা; ১৯তম গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০-৪৯,৬০০ টাকা; ২০তম গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০-৪৮,৪০০ টাকা করা হয়েছে।