আবারও সামনে বড় ছুটি আসছে

ঈদুল ফিতরের পর আবার বড় ছুটি আসছে। মূলত,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সাপ্তাহিক ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের অবকাশ মিলতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। পাশাপাশি ছুটির সঙ্গে সমন্বয় করতে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত এলে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।
এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন বাড়িয়েছিল সরকার। সেসময়ও সরকারি চাকরিজীবীরা মোট ৭ দিনের ছুটি কাটিয়েছিলেন।
এদিকে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।