Advertisement

পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে যে পোস্ট দিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

এশিয়া পোস্ট নিউজ
পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে যে পোস্ট দিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলার বিতর্কের মুখে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।

Advertisement

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

এই পেজ আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে অনেকে আওয়ামী লীগের সম্পৃক্ততা টানেন। আবার অনেক পলাতক আওয়ামী নেতাকর্মীকে উচ্ছ্বসিত হতেও দেখা গেছে। এরপরই ওই পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই।আমরা হইলাম তারা,যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করব। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ।