Advertisement

থার্ড টার্মিনালে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা: বেবিচক চেয়ারম্যান

এশিয়া পোস্ট প্রতিবেদক
থার্ড টার্মিনালে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা: বেবিচক চেয়ারম্যান
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এ ছাড়া মাল্টিলেভেল কার পার্কি সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।

Advertisement

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় বেবিচকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে।

তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।