প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নিয়োগ বাতিল

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে আজ দুপুরেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বরবার পদত্যাগের আবেদন করেন সিরাজ উদ্দিন মিয়া।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২৪ সালের ২ অক্টোবর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সিরাজ উদ্দিন। সেই চুক্তি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে তার নিয়োগ বাতিল করে সরকার।