logo

টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

উন্নয়নমূলক কাজের স্বার্থে সিলেটের কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দপ্তরের আওতাধীন ১১ কেভি লালা দীঘিরপাড় ফিডারের কুয়ারপাড় পয়েন্টে কিছু এলাকায় সিটি করপোরেশন রাস্তার উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুতের খুটি স্থানান্তরের কাজ করবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।