logo

পুলিশের দক্ষতা উন্নয়নে মাল্টার সহযোগিতা চাইলেন আইজিপি

পুলিশের দক্ষতা উন্নয়নে মাল্টার সহযোগিতা চাইলেন আইজিপি

বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে মাল্টার সহযোগিতা কামনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৩০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ভিসা জালিয়াতি, সাইবার অপরাধ, মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন।

এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও ভাবমূর্তি উন্নয়নে নেওয়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বিশেষ করে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে মাল্টার সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন আইজিপি। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।