logo
Advertisement

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি উপাচার্য

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি উপাচার্য
প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতে তাফসির এবং আরিফুল বারী মজুমদার। ছবি: এশিয়া পোস্ট

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই দিনে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সফরের প্রথম দিনে ড. সিতি হামিশাহ ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং- আইআইএল এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক এবং সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরে ইউনিভার্সিটির সিনিয়র ম্যানেজমেন্ট, ডিনস ও ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করেন প্রফেসর সিতি হামিশাহ।

একই দিন দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. সিতি হামিশাহ। শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত এই আলোচনায় পাঠদান, কারিকুলাম, ক্যাম্পাস লাইফ নিয়ে খোলামেলা কথা হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাইস চ্যান্সেলর।

লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সির্টি ম্যানেজমেন্ট বিষয়ে পাবলিক লেকচারে প্রফেসর জানান, উচ্চশিক্ষায় প্রাইভেট ইউনিভার্সিটি বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগোচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটির কারিকুলাম এমনভাবে করা হয়েছে যাতে আমরা কেবল চাকরির জন্য গ্র্যাজুয়েট তৈরি করছি না, প্রত্যেকটি গ্র্যাজুয়েট চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে।

একই দিনে তিনি বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিকেল রেফারাল সেন্টার উদ্বোধন করেন। এই রেফারেল সেন্টার ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী খরচে মালয়েশিয়ার ইউসিএসআই হাসপাতালে স্বাস্থ্যসেবা পেতে সহায়ক হবে।