logo
Advertisement

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
হাসপালে ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫০৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৩, চট্টগ্রামে ১৯৮, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহীতে ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া সেপ্টেম্বরের ৬ দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।