logo

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করছে: মহাপরিচালক

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করছে: মহাপরিচালক
ছবি : সংগৃহীত

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে। এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিলো এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের পর্যাপ্ত মনিটরিং ছিলো না বলেই এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, গত রাতে যে ঘটনা ঘটেছে তা অসাবধানতাবশত হয়েছে। কিন্তু তারা এখানে আসতে পারবে না। তাদের সেই শক্তি নেই। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের আমরা উচ্ছেদ করবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবেই সেখানে ঢুকতে পারবে না।

র‍্যাব মহাপরিচালক জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঈদের ফাঁকা সময়ে চুরি-ছিনতাই ঠেকাতে এবার আরও বেশি টহল টিম ও নজরদারি থাকবে। পাশাপাশি কোরবানিকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।