logo
Advertisement

আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা

এশিয়া পোস্ট নিউজ
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা
সর্ব মিত্র চাকমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

Advertisement

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা লেখেন, আপাতত ছাত্রদলের আগ বাড়িয়ে আন্দোলনটাকে ডিল করতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ইতোমধ্যে এক ছাত্রদল কর্মী আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছে। নারী এইচএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত ভিডিও নিয়ে নোংরামি করছে। এতে আন্দোলনকারীরা আরো বেশি ক্ষুব্ধ হবে।

তিনি লেখেন, দেশে সরকার আছে, সংশ্লিষ্ট দপ্তর আছে, প্রশাসন আছে। আন্দোলনটা তাদেরকে ডিল করতে দিন।

সবশেষ তিনি পোস্টে লেখেন, আন্দোলনকারীদের উসকানি দিলে হিতে বিপরীত হবে।

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।