logo

সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমের লটারি কাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমের লটারি কাল
আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

সোমবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং সাবরেজিস্ট্রি অফিসগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাবরেজিস্ট্রি অফিসের সার্বিক কার্যক্রম উন্নত হবে বলে মনে করে সরকার। এর ফলে সাধারণ মানুষের জন্য সম্পত্তি নিবন্ধন সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত হবে।

সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমে এর আগে বিভিন্ন সময় অর্থ লেনদেন, বদলি বাণিজ্য ও হয়রানির খবর পাওয়া যেত। এরপর লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।