logo

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে এবং ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসনের বিভিন্ন স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।