logo

জানা গেল আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

জানা গেল আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকায় দিনের তাপমাত্রা শুক্রবার (৩ এপ্রিল) বাড়তে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।