logo

এবার ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এবার ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত
ছবি বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে নেওয়া

নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ জানায়, স্থগিত হওয়া ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানাবে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশী নিহত, অন্তত ২০ জন আহত ও কয়েকজন নিখোঁজের ঘটনা ঘটেছিল।