logo

দুই অতিরিক্ত ডিআইজি ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

দুই অতিরিক্ত ডিআইজি ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: কোলাজ

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করেছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের এসএমপিতে কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে; চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে কেএমপি খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া দুদকে সংযুক্ত পিবিআই ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডির (সুপারনিউমারারি পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তারা আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৯ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।