logo

সংসদে সরকারি দলের কে কোন আসনে বসেছেন 

সংসদে সরকারি দলের কে কোন আসনে বসেছেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সংসদে প্রথম সারিতে প্রথম আসনটিতে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের আসনে বসেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

পরের আসনগুলোর মধ্যে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

প্রথম সারির মাঝ আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম পিন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ‍বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

আরও বসেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম, একেএম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ রুহুল কুদ্দস তালুকদার।