দুদকের কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন

এশিয়া পোস্ট প্রতিবেদক
দুদকের কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে।

Advertisement

সোমবার (২২ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪-এর ধারা ৭-এর উপধারা (৪) অনুযায়ী কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করবে বাছাই কমিটি। পরে ওই তালিকা আইনটির ধারা ৬ অনুযায়ী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এতে আরও বলা হয়, বাছাই কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকেই কমিশনের শূন্য পদগুলোতে নতুন নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল।