logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আট মাস পর হামে মৃত্যুশূন্য দিন

আট মাস পর হামে মৃত্যুশূন্য দিন
ছবি : হাসপাতাল সূত্রে পাওয়া

দেশে চলতি বছরের মার্চের মাঝামাঝিতে প্রথম হামে প্রাণহানির ঘটনা ঘটে। যেখানে এখন পর্যন্ত হামে ও হাম সন্দেহে ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ঘণ্টায় ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আট পর এটিই হামে প্রথম মৃত্যুশূন্য দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকার ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৪১৭ জনকে হামজনিত জটিলতা নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছে ৯৬ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ভাইরাসটির শিকার হয়েছেন ২৬ হাজার ২৩২ জন। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। সংখ্যায় যা দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

Advertisement

অন্যদিকে এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ১০৫ জন শিশুর। এর বাইরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৪৭ জন। তবে গত ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি।